রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

আপনাদের এখন ঘরে ফিরতে হবে : ট্রাম্প

তুমুল উত্তেজনার মধ্যে সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এ্কটি নতুন ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি তার সমর্থকদের ঘরে ফিরতে অনুরোধ করেন।

ভিডিওবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আপনাদের কষ্ট বুঝি, আমি জানি আপনারা আঘাত পেয়েছেন।

ওই ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্প আবারো অভিযোগ তোলেন যে নির্বাচনে ‘কারচুপি’ করা হয়েছে।

তিনি বলেন, “ক্যাপিটল হিলে হামলা বিক্ষোভ নয়, এটি বিদ্রোহ।”

ভিডিওটি প্রকাশ করার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন ট্রাম্পের প্রতি আহ্বান জানান তার সমর্থকদের বিক্ষোভ থামাতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন