ভারতে এবার চালু হতে চলেছে প্লাস্টিকের নোট!

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ভারতে এবার চালু হতে চলেছে প্লাস্টিকের নোট। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদে ১০ ও ২০ টাকার ১০০ কোটি পলিমার ব্যাংকনোট চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলক ব্যবহারের জন্যই মূলত এই নোটগুলো বাজারে ছাড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) তাদের কেন্দ্রীয় পর্ষদের সুপারিশক্রমে এবং ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪’-এর ২৫ নম্বর ধারার অধীনে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল।

উক্ত প্রস্তাবে পরীক্ষামূলক ব্যবহারের জন্য ১০০ কোটি করে ১০ ও ২০ টাকা মূল্যের পলিমার ব্যাংকনোট চালুর কথা বলা হয়। পাশাপাশি, এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ১০ ও ২০ টাকার পলিমার নোট নিয়মিতভাবে বাজারে ছাড়ার পরিকল্পনাও রয়েছে। আরবিআই-এর সেই প্রস্তাবেই অবশেষে চূড়ান্ত সিলমোহর দিল সরকার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন