বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান

গেজেট প্রতিবেদন

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান। দেশ দুটিতে আজ মঙ্গলবার (২১ জুলাই) মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।

কুয়েতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানায় তারা শত্রুদের ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করছে। কোনো বিস্ফোরণের শব্দ হলো আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছে তারা। সশস্ত্র বাহিনী বলেছে, মিসাইল ও ড্রোন প্রতিহত করার কারণে বিকট বিস্ফোরণের শব্দ হতে পারে।

কুয়েতে হামলার প্রায় একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আহ্বান জানায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইরান। আজ কোন বস্তু লক্ষ্য করে হামলা হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।

সূত্র: আলজাজিরা

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন