কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট : ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

২০১৮ সালে ঐতিহাসিক এক রায়ে ভারতের সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, পরকীয়া অপরাধ নয়। যদি কোনও বিবাহিত মহিলা বা পুরুষ স্বেচ্ছায় পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না।

৮ বছর পর পরকীয়া নিয়ে আরও এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ উল্লেখ করেছেন সর্বোচ্চ আদালত। গতকাল সুপ্রিম কোর্ট বলেছেন, শুধু ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়ার প্রমাণ হতে পারে।

ভারতের সর্বোচ্চ আদালত বলেছেন, স্বামী বা স্ত্রীর ফোনের কল রেকর্ড বা তার হোটেলের বিলের তথ্য পরকীয়ার প্রমাণ হতে পারে। তাই কোনও স্ত্রী/স্বামী তার বিবাহিত সঙ্গীর এসব নথি বা তথ্য দেখতে চান, তাহলে তা দেখার অনুমতি দিতে হবে।

বুধবার একটি মামলার বিচারকাজ চলাার সময়ে এই পর্যবেক্ষণ জানান সুপ্রিম কোর্ট। মামলাটির অভিযোগপত্র অনুসারে, ২০২২ সালে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের এক নারী স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ওই নারীর দাবি, তার স্বামী যে পরকীয়ায় লিপ্ত, তা তার কলরেকর্ড এবং হোটেলের বিল দেখলেই প্রমাণিত হবে।

ওই নারী প্রথমে পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করেছিলেন এবং সেই মামলার সাক্ষ্য-প্রমাণ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। কিন্তু মামলা দায়ের হওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ হোটেলের ডেটাবেস থেকে ডিলিট হয়ে যায়।তারপর তিনি পারিবারিক আদালতের মাধ্যমে স্বামীর কল রেকর্ড হোটেলের বিলের তথ্য চন এবং পারিবারিক আদালত অভিযুক্ত ব্যক্তির কল রেকর্ড এবং হোটেলের বিলের তথ্য মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন।

কিন্তু অভিযুক্ত স্বামীর দাবি ছিল, এই তথ্যগুলি প্রকাশ করা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপের শামিল। পরে মামলাটি হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টে চলে আসে।

বুধবারের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি শীর্ষ মনমোহন এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন ওই অভিযুক্ত স্বামীর যুক্তি উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, ফোন কলের রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়া প্রমাণ হতে পারে।

এর আগে দিল্লি হাই কোর্ট বলেছিলেন, ওই নারী শুধু নিজের অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণ তুলে ধরতে চেয়েছেন। তাই ওই তথ্য আদালতে জমা দেওয়ায় কোনও আপত্তি থাকতে পারে না। দিল্লি হাই কোর্টের ওই পর্যবেক্ষণে সায় দিয়েছেন সুপ্রিম কোর্টও।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন