যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ হরমুজ প্রনালি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং আগামী শুক্রবারের মধ্যে এটি পুরোপুরি উন্মুক্ত হবে।
ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্স শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ উপস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পূর্ণ স্বাক্ষরিত হয়েছে এবং প্রণালিটি ইতোমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবারের মধ্যে জলপথটি পুরোপুরি উন্মুক্ত হবে।
তবে ট্রাম্প তার বক্তব্যে চুক্তির বিস্তারিত শর্ত বা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেননি। এছাড়া সংশ্লিষ্ট প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
খুলনা গেজেট/এএজে

