বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

আস্থা ভোটে টিকে গেল বিজয়ের সরকার!

আন্তর্জাতিক ডেস্ক

শপথ নেয়ার তিন দিনের মাথায় আস্থা ভোটাভুটির মুখে পড়ল জোসেফ বিজয়ের সরকার। এতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার অভিনেতা বিজয়ের সরকার আপাতত টিকে গেল। খবর এনডিটিভির।

গত মাসের নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাঘাম (টিভিকে) তামিলনাড়ুর নির্বাচনে নাটকীয়ভাবে জয় লাভ করে। এরপর জোট বেঁধে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন বিজয়।

এরপর সেই সরকারকে বুধবার (১৩ মে) দিতে হলো অগ্নিপরীক্ষা। আস্থা ভোটের এই পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে যান বিজয়।

বিধানসভায় টিভিকে সরকারের পক্ষে ১৪৪ জন আইনপ্রণেতা সমর্থন দেন। কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম অধিবেশন বর্জন করে ওয়াকআউট করে এবং তৃতীয় বৃহত্তম দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা ভোটদানে বিরত থাকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন