রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

টানা ৭০ দিন ধরে ইরানে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে টানা ৭০ দিন ধরে চলছে প্রায় সম্পূর্ণ ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে সরকার আরোপিত দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ৭০ দিন পূর্ণ হয়েছে ‍আজ। শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সংস্থাটি জানায়, এই ইন্টারনেট ব্ল্যাকআউট ইতোমধ্যে ১,৬৫৬ ঘণ্টা অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকেই এই পরিস্থিতি চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেটব্লকস বলছে, ‘সংকটের সময় ডিজিটাল সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা সীমিত করে দেওয়া সবচেয়ে বেশি ক্ষতি করছে প্রতিবন্ধী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ জনগণের।’

এদিকে সিএনএন জানিয়েছে, চলতি বছরের শুরুতেও ইরান সরকার পৃথকভাবে ইন্টারনেট বন্ধ করেছিল। তখন দেশটিতে সবচেয়ে কঠোর সরকারবিরোধী আন্দোলন চলছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন