বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক উদ্যোগ “প্রজেক্ট ফ্রিডম” স্থগিত করার সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব এবং সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন।

শরিফ বলেন, এই বিরতি “সংবেদনশীল এই সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সম্প্রতি ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

শেহবাজ শরিফ আরও বলেন, “পাকিস্তান সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং সংযম বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে যাবে।”

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমাতে এই সিদ্ধান্ত এবং পাকিস্তানের মধ্যস্থতা আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন