সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে গেছেন। তিনি ভবানিপুর আসনে নির্বাচন করেছিলেন। সেখানে বিজেপি ও প্রধান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুভেন্দুর থেকে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মমতা ব্যানার্জি।

এরআগে ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। একটি আসনে ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে সেখানে ২০৪টি আসনে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে মাত্র ৮৪টি আসনে এগিয়ে তৃণমূল।

ভবানিপুরের ২০ রাউন্ড ভোগ গণনার মধ্যে ১৯ রাউন্ডের গণনা শেষে শুভেন্দুর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন মমতা। তখনই তার পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। জিততে হলে ২০তম ও শেষ রাউন্ডে তাকে বড় চমক দেখাতে হতো। কিন্তু সর্বশেষ রাউন্ডে ব্যবধান আরও অনেক বাড়ে।

বিজেপির বিরুদ্ধে একশরও বেশি আসন লুটের অভিযোগ মমতার
বিধানসভা নির্বাচনে বিজেপি একশরও বেশি আসন লুট করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া তিনি ধাক্কা দেওয়া ও মারারও অভিযোগ করেছেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় সেখানে নির্বাচন হয়। আর আজ হয় ভোট গণনা। আজকের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৫টি আসনে জয় পেতে যাচ্ছে। অপরদিকে তৃণমূল মাত্র ৮৪টি আসন পাচ্ছে। এরমধ্যেই ফলাফল কারচুপির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মমতা কালিঘাটে তার বাড়িতে চলে গেছেন। এরআগে সাখাওয়াত নামে একটি গণনা কেন্দ্রে আসেন তিনি। সেখান থেকে বের হওয়ার সময় তাকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন