বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তান যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল আরাবিয়া। পাকিস্তানি একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তারা।

দ্বিতীয় দফার আলোচনা আদৌ হবে কিনা এমন শঙ্কার মধ্যেই এই খবর সামনে এলো। যদিও তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হবে না।

এদিকে দুই জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের একটি প্রতিনিধিদল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ সফরের পরিকল্পনা করছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আলোচনায় অংশ নেবেন। তবে শর্ত হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে উপস্থিত থাকতে হবে।

অর্থাৎ উভয়পক্ষের উচ্চপর্যায়ের উপস্থিতির ওপরই এই বৈঠকের গুরুত্ব এবং বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন