শনিবার । ১৮ই এপ্রিল, ২০২৬ । ৫ই বৈশাখ, ১৪৩৩

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও গত এক ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একে ইরানের পক্ষ থেকে একটি ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে দেখা হচ্ছে। তবে পুরো পরিস্থিতির জটিলতা বজায় রয়েছে।

ইরান শুরুতে তাদের ‘শত্রুপক্ষ’ নয়, এমন কিছু জাহাজকে যাতায়াতের সংকেত দিয়েছে। পাশাপাশি তারা এই পানিপথে একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা বলছে।

সম্প্রতি আইআরজিসি প্রকাশিত একটি মানচিত্রে ওমানের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় পানিসীমাকে ‘বিপজ্জনক অঞ্চল’ এবং ইরানের উপকূলীয় পথকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে দেখানো হয়েছে। এটি হরমুজ প্রণালির ওপর ইরানের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার ইচ্ছারই বহিঃপ্রকাশ, যা তারা সহজে ছাড়তে নারাজ।

এই প্রক্রিয়ায় টোল বা মাশুল আদায়ের পরিকল্পনাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা নিদর্শনের কথা বললেও ইরান মূলত যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের কথা ভাবছে। আর এই ক্ষতিপূরণ পাওয়ার অন্যতম উৎস হতে পারে তাদের প্রস্তাবিত টোল ব্যবস্থা।

বৃহত্তর আলোচনার ক্ষেত্রে আরও অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে। ইরান পুরো অঞ্চলে যুদ্ধের স্থায়ী অবসান, নিরাপত্তার নিশ্চয়তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে রাখা সম্পদ ফেরত এবং আঞ্চলিক সম্পর্কের উন্নয়নের দাবি জানাচ্ছে। এর পাশাপাশি তাদের পারমাণবিক কর্মসূচি ও উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিষয়টিও আলোচনায় রয়েছে।

তবে সামগ্রিকভাবে পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। এই মুহূর্তে অনিশ্চয়তাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা নিকট ভবিষ্যতে আলোচনার সফলতার পথকে কঠিন করে তুলছে।

সূত্র : আল-জাজিরা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন