রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরাইল ও লেবাননের মধ্যে আজ রাত ২১:০০ জিএমটি থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু হবে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন।

ট্রাম্প আরও বলেন, ‘এই দুই নেতা একমত হয়েছেন যে, তাদের দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে তারা আজ বিকেল ৫টা ইএসটি থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।

তিনি আরো উল্লেখ করেন, মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেন।

ট্রাম্প জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন, যাতে তারা ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, এবং এটি হবে আমার দশম, তাই আসুন, কাজটি সম্পন্ন করি!’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন