শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে এ আলোচনায় অংশ নিতে আগেই পাকিস্তান পৌঁছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল। তারা আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রথমে আলাদাভাবে বৈঠক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে।

এরপর কিছুক্ষণ আগে তারা মুখোমুখি আলোচনায় বসেছেন। উভয় পক্ষের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে আলোচনাস্থল ইসলামাবাদের সেরেনা হোটেলে পৌঁছান।

প্রথমে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক শুরু করেছেন।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আলোচনা এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি সোপান হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেছেন যে, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে অগ্রগতির জন্য উভয়পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী পাকিস্তান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন