শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

দুবাই ডিউটি ফ্রি ড্রতে ১ মিলিয়ন ডলার জিতলেন বাংলাদেশি

ফরহাদ হুসাইন, আরব আমিরাত

কথায় আছে “উল্টো ভাগ্যে বেড়া ভাঙা” তেমনি সৌভাগ্যের দেখা পেয়েছে এক বাংলাদেশি। দুবাইয়ের ডিউটি ফ্রি ড্রতে এবার ১ মিলিয়ন ডলার (১২ কোটি ২৫ লাখ টাকা) জিতলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ দূতাবাসের এক সৌভাগ্যবান কর্মচারী। বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত দুবাইয়ের সর্বশেষ ডিউটি ​​ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্র-তে তিনি এ পুরস্কারটি জেতেন।

পুরস্কার বিজয়ী ৫২ বছর বয়সি এ কে মনিরুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক। তিনি বিগত ১০ বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছে এবং তিন বছর ধরে দুবাই ডিউটি ​​ফ্রি প্রোমোশনে অংশগ্রহণ করে আসছে।

গত ১৮ মার্চ অনলাইনে কেনা ৪২৫৭ নম্বর টিকিটের মাধ্যমে মিলেনিয়াম মিলিয়নেয়ার সিরিজ ৫৩৯-এ তিনি ১০ লাখ ডলার জেতেন।

অনলাইনের মাধ্যমে বসে থেকেও এই লটারিতে অংশ নেওয়া যায়। ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। টিকিট কেনার পর একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি হয়ে গেলে ডিউটি ফ্রি প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন