বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

ইরাকে ইরানপন্থি আধাসামরিক ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-কাইম শহরে ইরানপন্থি আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরাকে ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আল-কাইমে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)–এর সদরদপ্তরে চালানো এই বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এর আগে খবরে বলা হয়েছিল, হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে।

আল জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমাঞ্চলীয় শহর আল-কাইমে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি সামরিক শিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে। ইরানপন্থি এই বাহিনী, যা হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি সহযোগী সংগঠন। এর কিছু গোষ্ঠীর জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের ইরাক দখলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের সময়।

এদিকে ‘সারায়া আওলিয়া আল-দাম’ নামে একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, তারা ইরাকজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি হামলা চালিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন