লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। মাত্র ২৪ ঘণ্টায় আরও এক লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। খবর আল জাজিরার।
বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের লেবানন প্রতিনিধি কারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, শুধু একদিনেই লেবাননের ভেতরে নতুন করে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত লেবাননে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ দেশটির সরকারের অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন-আর মাত্র একদিনেই এই সংখ্যা এক লাখ বেড়েছে।
বিলিং আরও বলেন, এই বাস্তুচ্যুতির হার ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর আগের যুদ্ধের সময়ের তুলনায় অনেক দ্রুতগতিতে বাড়ছে।
খুলনা গেজেট/এমএনএস

