বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশসীমায় নিক্ষেপ করা আরও ৩টি ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তবে আটটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দেশটির ভেতরে আঘাত হেনেছে বলেও নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে কাতার-এর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ হামলা শুরুর পর থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন