বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান এবং সাইপ্রাসের মার্কিন দূতাবাস থেকে নন-ইমার্জেন্সি কর্মীদের দ্রুত এই তিন দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে এই তিন দেশের মার্কিন দূতাবাসে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে।

সৌদির মার্কিন দূতাবাসে পাঠানো নোটিশে বলা হয়েছে, “রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আশঙ্কা করছে যে সামনেও এ ধরনের হামলা অব্যাহত থাকতে পারে। এই কারণে দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মীদের অবিলম্বে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে।”

ওমান এবং সাইপ্রাসের মার্কিন দূতাবাসের নোটিশ অবশ্য সংক্ষিপ্ত। দুই দেশের নোটিশে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অবিলম্বে দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মীদের এ দু’টি দেশে ত্যাগ করতে বলা হচ্ছে।”

গত সোমবার সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। একই দিন ওমানের দক্ষিণাঞ্চলীয় বন্দর দুকমও একাধিকবার ড্রোন হামলা হয়েছে।
সূত্র : সিএনএন

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন