বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

ইরানের হামলার শঙ্কা: সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের হামলার আশঙ্কায় সাইপ্রাসে কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। এছাড়া অঞ্চলটিতে বিমান প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগনও মোতায়েন করার ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজেই এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে বলেন, ‘সাইপ্রাস এবং সেখানে অবস্থিত ব্রিটিশ সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমি সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমরা কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছি। এছাড়া এইচএমএস ড্রাগন এই অঞ্চলে মোতায়েন করা হবে।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন