বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত : আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইডিএফ জানায়, রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলায় হেজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরের প্রধান হুসেইন মাকলেদকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে করে ইরানের শীর্ষ অনেক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

পাল্টা হামলা শুরু করেছে ইরানও।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন