বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি সেনারা। এরপর বিকেলের দিকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ফোনালাপের একটি ছবি প্রকাশ করেছে।

এ সময় তার সামনে একটি বই রাখা দেখা গেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে বইটি যুদ্ধ সংক্রান্ত। আর বইটির নাম ‘যুদ্ধের মিত্র : কীভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে।’

এটির লেখক টিম বোভরি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে এ বইটি লিখেছেন।

বইয়ের পাশাপাশি নেতানিয়াহুর সামনে মধ্যপ্রাচ্যের একটি বড় ম্যাপও রাখা আছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন