বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

সমঝোতা ভেঙে এবার রিয়াদে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাতে নয়া মোড়

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান তাদের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি বিবৃতিতে হামলাকে স্পষ্ট ও কাপুরুষোচিত বলে আখ্যা দেয়া হয়েছে এবং দাবি করা হয়েছে যে, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো-২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে যে সমঝোতা হয়েছিল, তার তিন বছর পর রাজধানী রিয়াদে এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই সমঝোতার ফলে দীর্ঘদিনের উত্তেজনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, তিন বছর আগে হওয়া কূটনৈতিক ‘দাঁতাত’ বা উত্তেজনা প্রশমন চুক্তির পর এ ধরনের হামলা আঞ্চলিক রাজনীতিতে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি করতে পারে।

এ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন