বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত ৫ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। খবরে বলা হয়, হামলাটি চালানো হয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। হামলার সময় বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহতদের সবাই শিক্ষার্থী এবং তারা কন্যাশিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতের সংখ্যা বা হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

খবর আল জাজিরার

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন