হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরান। একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাল্টা আক্রমণ হবে ভয়াবহ ও বিধ্বংসী।

কঠোর প্রতিক্রিয়ার বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি এমন একটি পথে যাত্রা শুরু করেছেন, যার শেষ আর আপনার নিয়ন্ত্রণে নেই।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়সহ ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন