প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করেছে ভেনেজুয়েলা। প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া ভাষণে সামরিক অভিযানে আটক হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাড়াতাড়ি মুক্তি দেয়ার আহ্বান জানান।
তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের ন্যায়ালয়ে বিচারবিভাগের নজরদারিতে রয়েছেন এবং মাদক পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন ও ‘যুদ্ধবন্দি’ হিসেবে পরিচয় দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নির্বাহী অভিযানকে অবৈধ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে, যা চলাকালীন কমপক্ষে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে।
তিনি জাতিসংঘে বলেন, এই ঘটনার পরও ভেনেজুয়েলা শান্তিপূর্ণভাবে নিজস্ব মতপার্থক্য সমাধানের জন্য একটি কূটনৈতিক পথে এগোচ্ছে।
ভেনেজুয়েলার সরকারের অবস্থান হলো- মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র অবিলম্বে মুক্তি দেবে, কারণ তাদের বন্দিত্ব এবং বিচারের প্রক্রিয়া দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রশ্নবিদ্ধ। দেশটি বলে আসছে যে এই পরিস্থিতিকে কেবল আইনগত প্রক্রিয়া হিসেবে দেখলে চলবে না, বরং এটি রাষ্ট্রীয় সম্মান ও আন্তর্জাতিক ন্যায়বিচারের দিক থেকেও বিবেচনা করা উচিত।
এই পদক্ষেপটি কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যেখানে ভেনেজুয়েলার সরকার মুক্তি, সংলাপ ও আইনের প্রতি সম্মানকে গুরুত্ব দিচ্ছে।
খুলনা গেজেট/এএজে

