মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

আমদানি পণ্যে নতুন শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বিদেশ থেকে আমদানি হওয়া সব পণ্যে ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।

ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ফেডারেল আদালত জানায়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট এসব শুল্ক আরোপের ক্ষমতা রাখেন না। খবর রয়টার্সের।

তবে এরপরও পিছু হটেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এক নির্বাহী আদেশে নতুনভাবে ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেন। এরপর শনিবার (২১ ফেব্রুয়ারি) তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন। এই শুল্ক মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে। তবে ১৫ শতাংশের পরিবর্তে শুল্কহার কমিয়ে ধরা হয়েছে ১০ শতাংশ।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রেসিডেন্সিয়াল ঘোষণার বিষয়ে দিকনির্দেশনা দিতে জারি করা এক নোটিশে সিবিপি জানায়, যেসব পণ্য ছাড়ের আওতায় নেই, সেসব আমদানির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসন ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করছে। এই ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন