সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

আরব বিশ্বে পবিত্র রমজান বুধবার

আরব আমিরাত প্রতিনিধি

সৌদি আরবের আকাশে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

সংস্থার পরিচালক মোহাম্মদ শওকত চাঁদ দেখার বিষয় নিশ্চিত করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে যে, রমজান মাসের চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে যা বিশ্বের প্রথম দেশ হিসেবে এটি করেছে।

পবিত্র রমজান উপলক্ষে আমিরাতের সড়কগুলোতে বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। সেই সাথে বিশেষ মূল্যহ্রাস ঘোষণা করেছে দেশটির বিপনিবিতানগুলো।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন