বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকেই নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

রাত পোহালেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে পরবর্তী শাসক কে হবেন, সেটি নির্ধারিত হবে বৃহস্পতিবার।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, দেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করবে মার্কিন সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বাংলাদেশি জনগণের দ্বারা যে সরকারই নির্বাচিত হোক, ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ করবে।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন