গ্রিস উপকূলে জাহাজের সঙ্গে অভিবাসীবাহী নৌকার সংঘর্ষ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের চিওস দ্বীপের কাছে অভিবাসী বহনকারী একটি স্পিডবোট ও কোস্টগার্ডের টহল জাহাজের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চিওসের মিরসিনিদি সমুদ্র সৈকতের কাছে এই ঘটনা ঘটে। উদ্ধারকারী দল সমুদ্র থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আহত অভিবাসীদের মধ্যে সাত শিশু ও দুই গর্ভবতী নারীও রয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া দুই কোস্টগার্ড কর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চারজন অভিবাসীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন