ইরানে হামলা করতেও পারি আবার নাও পারি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার (১৭ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ইরানে হামলার বিষয়ে ভয়াবহ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি এটি বলতে পারব না… আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।”

তিনি বলেন, “আপনি জানেন না আমি এটি (হামলা) করব কি না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।”

“আমি আপনাকে বলতে পারি— ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।”— যোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, এটুকু বলতে পারি, ইরান বড় ধরনের বিপদে পড়েছে এবং তারা মধ্যস্থতা করতে চায়। আরও বলেছেন, ইরানের মধ্যস্থতাকারীরা হোয়াইট হাউসে আসতে পারেন। যদিও তা সহজ নয়। এছাড়া যুদ্ধ ঠিক কতদিন চলবে এ নিয়েও সন্দিহান ট্রাম্প।

এসময় ওই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচীর পেছনে ইরানের কোনো ভালো উদ্দেশ্য নেই।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন