টার্গেট করে মসজিদ-মাদরাসাতেও হামলা চালিয়েছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের মসজিদ-মাদরাসা টার্গেট করে হামলা করছে ভারত। এরই মধ্যে দেশটির কোটলিতে মসজিদ-ই-আব্বাস ও মুরিদকেতের একটি মাদরাসাকে টার্গেট করে হামলা চালিয়েছে প্রতিবেশী দেশটি।

এ হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক ছেলেসহ দুই নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আ্হত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।

পাকিস্তানের আইএসপিআরের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) ডিজি বলেছেন, ‘ভারতীয় বাহিনী মসজিদ মাদরাসা এবং স্বাস্থ্যসেবা সুবিধাসহ বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।’

এদিকে ভারতের হামলার ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় আটজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুসারে দুইজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন