মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানে শ্রমিক বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বোমা অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আলজাজিরা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হারনাই এলাকায় যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এ আঘাত হানে।

দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হারনাই জেলায় এক হামলায় ১০ খনি শ্রমিক নিহত হয়েছেন।’

স্থানীয় সরকারি কর্মকর্তা সালিম তারিনও এএফপিকে বলেন, ‘শ্রমিকরা বাজারে যাওয়ার পথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন