মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

২০২৫ সালের পবিত্র রমজানের সম্ভাব্য সময় জানালো আরব আমিরাত

গেজেট ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা। সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রোজার মাস শুরু হতে আর চার মাস বাকি রয়েছে।

তারা জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। তার আগে আকাশে দেখা যেতে পারে হিজরি রমজান মাসের চাঁদ। খবর গালফ নিউজের।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আর চার মাস বাকি আছে।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি বলছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন