মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গুলিতে নিহত ৩, পুলিশসহ আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশসহ আরও ১১ জন। বন্দুকধারীও পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছে। শুক্রবার ফার্ডিসের মাড বাটচার সুপারশপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

আর্কানসাস রাজ্য পুলিশ পরিচালক মিকা হাগার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আর্কানসাস রাজ্য পুলিশ পরিচালক বলেন, ১১ বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে দু’জন পুলিশের সদস্য রয়েছেন। আহত পুলিশ সদস্য এবং বন্দুকধারী বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের গুলিতে আহত বন্দুকধারীকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে গুলিতে তিনজন নিহত হয়েছেন।

তবে কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে সে সম্পর্কে হাগার কিছু জানাননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন