মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাজায় শুক্রবার ইসরাইলি বিমান হামলায় ২৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় শুক্রবার একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে।

সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওয়াফা পরিবেশিত খবরে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, সেখানে বিমান হামলায় কয়েক ডজন লোক আহত হয়েছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, দেশটির বিমানবাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার ৬০টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন