শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সৌদি রাজপুত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজপুত্র নাওয়াফ বিন সাদ বিন সউদ বিন আবদুল আজিজ আল সাউদ মারা গেছেন। দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয় বলে খবরে বলা হয়েছে। রাজপুত্র নাওয়াফের মৃত্যুতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সৌদি বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌদি রাজ পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়ে সাধারণত বিস্তারিত জানানো হয় না। সৌদি রয়্যাল কোর্ট শুধু মৃত্যুর সময় ও জানাজার বিষয়টি রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়ে থাকে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন