সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি।স্থানীয় সময় সোমবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দায়িত্ব নেয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদ ছাড়লেন এলিজাবেথ বর্নি। এখন তার উত্তরসূরী কে হচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের মাঝামাঝি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সে কারণেই এলিজাবেথ পদত্যাগ বলে মনে করা হচ্ছে।

অবশ্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন এলিজাবেথ।

বিবৃতিতে প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, এলিজাবেথ তার অফিসে থাকাকালীন ‘সাহস, প্রতিশ্রুতি এবং সংকল্প’ দেখিয়েছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন