বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিশুসহ ৫ জনকে ছুরিকাঘাতের পর ডাবলিনে ব্যাপক সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ব্যাহত হয়ে পড়েছে শহরে গণপরিবহন চলাচল। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় ছুরিকাঘাতের ঘটনার পর সেখানে তুমুল বিক্ষোভ শুরু হয়। খবর-বিবিসি ও রয়টার্স

দুপুর ১টা ৩০ মিনিটে ডাবলিনের একটি স্কুলের বাইরে বেশ কয়েকজন দুর্বৃত্ত শিশুদের ওপর হামলা চালায়। আইরিশ পুলিশ প্রধান এই ঘটনার জন্য একটি একটি ‌অতি ডানপন্থী মতাদর্শের গ্রুপকে দায়ী করেছেন।

দেশটির প্রেসিডেন্ট বলেছেন, এই গ্রুপটি একটি এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে এই হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার আহত ৫ বছরের একটি শিশু গুরুত্বর আহত হয়েছে। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন