বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিএনএন ব্রাজিলের সঙ্গে একটি সাক্ষাত্কারে বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস একটি মাঝারি আকারের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও ১২ জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।

ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। তবে এখনো সেসব প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন