মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

গেজেট ডেস্ক

ভোলার ইলিশা-১ কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে, যেখান থেকে আগামী ২৫ বছর সরবরাহ পাওয়া যাবে।

ইলিশা-১ কূপকে সোমবার বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, নতুন এই কূপে মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস তোলা যাবে। সেই হিসাবে ২৫ থেকে ২৬ বছর গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন