মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

সুদানে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শটি অবগত করা হলো।

এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সুদানে বসবাসরত বাংলাদেশিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াইয়ে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। সংঘাত চলতে থাকায় রাজধানী খার্তুম ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এরইমধ্যে দেশটিতে তিন শতাধিক নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা তিন হাজারের বেশি ছাড়িয়ে গেছে। দেশটিতে আরও বড় আকারে সংঘাত ছড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লড়াইয়ে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মরদেহগুলো রাস্তায় পড়ে আছে এবং সেগুলো সেখান থেকে উদ্ধার করা এ মুহূর্তে খুব বিপজ্জনক। আবার আহত অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছেন না।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন