মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৩০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আওরঙ্গাবাদ শহরের শাহগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা ‍ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন দগ্ধ হয়েছে এবং এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভির।

দগ্ধদের মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তারা।

বিহারসহ উত্তর ও পূর্বভারতের বিভিন্ন রাজ্য চার দিনব্যাপী ছট পূজা শুরু হয়েছে শুক্রবার। পুলিশে ও ফয়ারসার্ভিস কর্মীদের বরাত দিয়ে শনিবার ভারতের সংবাদমাধ্যম

এনডিটিভিতে বলা হয়েছে, শুক্রবার রাত আড়াই টার দিকে শাহগঞ্জের অনিল গোস্বামী নামের এক ব্যক্তির বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত। ওই সময় বাড়িটিতে পূজার প্রসাদ রান্না করা হচ্ছিল।

প্রাথমিক অবস্থায় আহতদের সবাইকে আওরঙ্গাবাদ সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের মধ্যে কয়েকজনকে কয়েকটি ব্যক্তিগত নার্সিং হোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহগঞ্জ পুলিশ স্টেশনের উপ পরিদর্শক বিনয় কুমার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন