মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোদি-পুতিন বৈঠকে যুদ্ধ বন্ধে জোর

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এখন যুদ্ধের সময় নয়।’শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাইড লাইন বৈঠকে এমনটিই বলেন তিনি। খবর রয়টার্স

বর্তমান বিশ্বে চলমান সংকটের কথা স্মরণ করে দিয়ে মোদি বলেন, ‘বর্তমানে বিশ্ব খাদ্য, সার, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। তাই এখন যুদ্ধের সময় নয়।’

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন মোদি-পুতিন। সেইসময় মোদি পুতিনকে বলেছেন, আমি জানি এখন যুদ্ধ করার সময় নয়।

অন্যদিকে পুতিন মোদিকে জানান, তিনি ইউক্রেনে সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান চান, যা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। সেইসঙ্গে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি বুঝেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন