বুধবার । ১৭ই জুন, ২০২৬ । ৩রা আষাঢ়, ১৪৩৩

অস্ট্রিয়ার টাইরোল প্রদেশে তুষার ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রিয়ার টাইরোল প্রদেশে তুষার ধসে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী বাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উদ্ধারকারী বাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে বলেন, নিহতরা সুইস সীমান্তের কাছে একটি এলাকায় তুষারের নিচে চাপা পড়ে। নিহতদের পরিচয় বিস্তারিত জানানো হয়নি।

চলতি সপ্তাহে প্রচুর তুষারপাতের জন্য সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ার আবহাওয়া অধিদপ্তর। গত ৪৮ ঘণ্টায় টাইরোল প্রদেশে ৫০টির বেশি তুষার ধসের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়ায় তুষার ধসে বছরে গড়ে প্রায় ২০ জন মানুষ মারা গেছে। তবে গত দুই বছরে করোনা মহামারির কারণে পর্যটক কম থাকায় এই মৃত্যু কমেছে। সূত্র : এএফপি

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন