মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে পাঞ্জশির

আন্তর্জা‌তিক ডেস্ক

বেশ কয়েকদিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে তালেবান পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নিয়েছে । আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

এর আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তালেবান তা নাকচ করে দেয়।
আফগানিস্তানের পানশির প্রদেশে তালেবানের সঙ্গে লড়াইয়ে জাতীয় প্রতিরক্ষা ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এনআরএফ-এর নেতা আহমদ শাহ মাসউদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফাহিম দাশতির। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় আহমদ শাহ মাসউদের মৃত্যুর সময় তাঁর সঙ্গেই ছিলেন ফাহিম।

সম্প্রতি আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ, যিনি বর্তমানে আফগানিস্তানের পানশির প্রদেশে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে এনআরএফকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর মুখপাত্র হিসেবে কাজ করছিলেন ফাহিম দাশতি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন