শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

পশ্চিমবঙ্গ জয়ের পর মোদির সঙ্গে মমতার প্রথম বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লি সফরের দ্বিতীয় দিনে একঝাঁক কর্মসূচি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, ৩০ মিনিট স্থায়ী হয় আলোচিত ওই বৈঠক।

বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি। দু’বছর পর দিল্লিতে এলাম। সৌজন্য সাক্ষাৎ এটা। নির্বাচনের পর প্রোটোকল মেনে দেখা করেছি। সেইসঙ্গে করোনার বিষয়ে আলোচনা করেছি। বাড়তি করোনা টিকা, ওষুধ চেয়েছি। জনসংখ্যার তুলনায় কম পেয়েছি আমরা। সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আগে সবাইকে টিকা দিতে চাই।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন