টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

গেজেট ডেস্ক

করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। টিকা নেয়ার পরও তিনি স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন বলে জানান নিজেই।

কাজী হায়াৎ বলেন, গত ২ মার্চ আমি করোনার টিকা নিয়েছি। তারপর থেকে জ্বর আসে। ঘ্রাণশক্তি হ্রাস পাচ্ছিল। ৮ মার্চ আমরা ল্যাবএইড হাসপাতালে করোনা পরীক্ষা করাই। গতকাল করোনা পজিটিভ আসে। এখন আমরা হোম কোয়ারেন্টিনে আছি।

আসন্ন চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন কাজী হায়াৎ। বুধবার (১০ মার্চ) তিনি নিজে এফডিসিতে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন। তার কিছুক্ষণ পরই জানতে পারলেন যে, তিনি করোনায় আক্রান্ত।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন