মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

আবারও মা হচ্ছেন পূজা ব্যানার্জি

বিনোদন ডেস্ক

বলিউড ও টলিউড দুই মাধ্যমেই সমান দাপটে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। গ্ল্যামারাস উপস্থিতি আর সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে এলো এক দারুণ সুখবর। আবারও মা হতে চলেছেন পূজা। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওর শুরুতেই একটি প্রেগন্যান্সি কিট দেখা যায়, যার রিপোর্ট পজিটিভ। এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন যে, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি।

ভিডিওতে পূজা তার অন্তঃসত্ত্বাকালীন সময়ের কিছু কঠিন মুহূর্তও তুলে ধরেছেন। শারীরিক দুর্বলতা, ক্লান্তি আর বিষণ্ণতায় যখন তিনি বিছানায় কাতরাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় তার প্রথম সন্তান কৃষিভ।

মায়ের মন ভালো করতে কৃষিভের আদুরে ‘হামি’ আর ভালোবাসার মুহূর্তটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওর একটি অংশে অভিনেত্রী তার বেবিবাম্পও প্রদর্শন করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’

এদিকে ২০২০ সালে করোনা লকডাউনের সময় তড়িঘড়ি করে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে আইনি বিয়ে সারেন পূজা। বিয়ের কয়েক মাসের মাথাতেই তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান কৃষিভ। তবে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল আরও আগে ২০১৭ সালে।

উল্লেখ্য, টলিউডে ‘মাচো মস্তানা’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া পূজাকে পরবর্তীতে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। এছাড়া ‘পাপ’ ও ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। হিন্দি ছোটপর্দায় ‘দেভোঁ কে দেব… মহাদেব’ ও ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’র মতো সিরিয়ালে কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন