রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে সংগীতশিল্পী আশা ভোসলে

বিনোদন ডেস্ক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, ৯২ বছর বয়সী এই সংগীতশিল্পীর শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ইনস্টাগ্রামে আশা ভোসলের নাতনি জানাই ভোসলে লিখেছেন, ‘অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে দাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন