বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

‘আমরা কী করছি একসাথে’

বিনোদন ডেস্ক

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দী হলেন ভাবনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন তারা। এদিকে ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন‍্যকিছু দেখা হচ্ছে ঈদে নাকিরুমিন ফারহানা আপা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এদিকে কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘অভিনয়টাই কর বইন, অন্য কিচ্ছু করার কাম নাই।’ আরেকজনের কথায়, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন